[b]সালভেদর:[/b] গণপ্রজাতন্ত্রী কঙ্গোর দক্ষিণাঞ্চলীয় শহর লুবুমবাশিতে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কাটাঙ্গা প্রদেশের শহরটিতে প্রায় আট ঘণ্টা ধরে সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনীর বন্দুকযুদ্ধ হয়। লুবুমবাশি পুলিশ কর্মকর্তা প্যাট্রিক সাদিকি জানান,কঙ্গো সেনাদের হামলার চাপে বিদ্রোহী গোষ্ঠী পিছু হটতে বাধ্য হয়েছে। এ সময় ২৬ জন নিহতের ঘটনা ঘটে। নিহতের মধ্যে সেনা সদস্য রয়েছে বলে জানান তিনি।
কাটাঙ্গা প্রদেশটি খনিজ সম্পদ সমৃদ্ধ। পৃথিবীর ৩০ শতাংশ কোবাল্ট ধাতু ও ১০ শতাংশ তামার মজুদ রয়েছে এলাকাটিতে।
বিদ্রোহী মার্চ-২৩ গ্রুপ কঙ্গোর খনি সমৃদ্ধ অঞ্চল দখলের চেষ্টা করলেও ‘মাই মাই কাটা কাটাঙ্গা’ গ্রুপের সঙ্গে সেনাবাহিনীর সাম্প্রতিক এ সংঘর্ষ হয়েছে।
গত ডিসেম্বরে অস্ত্রধারী বিদ্রোহী গ্রুপের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষের বেশ ক’টি ঘটনা ঘটেছে। বিদ্রোহীরা দেশটির বেসামরিক লোকের ওপরও কয়েকবার হামলা চালিয়েছে। এসব সংঘর্ষ নিহত হয়েছে শতাধিক মানুষ।