পঞ্চগড়ে মোঃ মিজানুর রহমান নামে এক হোমিও প্যাথিক চিকিৎসককে গুম ও প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে।  বুধবার ১২ টার সময় অপরিচিত নম্বর থেকে পঞ্চগড় বাজারের ওই হোমিও প্যাথিক চিকিৎসককে ফোন করে দু'দিনের মধ্যে ৫ লক্ষ টাকা দাবি করা হয়। অন্যথায় তাকে গুম ও খুনের হুমকি দেয়া হয়েছে।
এ বিষয়ে তিনি পঞ্চগড় সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যার নং ৩১০ তারিখঃ ০৭/০৫/১৪খ্রি.।
মিজানুর রহমান জানান,বুধবার তিনি তার চেম্বারে বসে ছিলেন,দুপুর ১২টার সময় ০১৬২৩১৩৩২৪০ নম্বর থেকে কল আসে। রিসিভ করতেই লোকটি নিজেকে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (লাল পতাকা) নামে সংগঠনের শিমুল বিশ্বাসের লোক দাবি করে বলে যে,আমি পঞ্চগড় থেকে বলছি। আমাদের অনেক নেতাকর্মী জেলে আছে। তাদের মুক্ত করতে প্রায় দেড় কোটি টাকা লাগবে। তাই আপনাকে দু'দিনের মধ্যে ৫ লক্ষ টাকা দিতে হবে।
এরপর বিস্তারিত পরিচয় জানতে চাইলে লোকটি অকথ্য ভাষায় গালাগালি শুরু করে। লোকটি ডা. মিজানুরের স্ত্রীকেও ফোন করে একই কথা বলে। দুই দিনের মধ্যে টাকা না দিলে তার পরিবারকে ধ্বংস ও তাকে গুম ও হত্যার হুমকি দেয়। এরপর থেকেই ওই পরিবারে আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর বলেন,তিনি  এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি আমরা গুরুত্বের সাথে খতিয়ে দেখছি।
[b]ঢাকা, ৭ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]