ছুটির দিনে পুরোপুরি জমে উঠেছে বইপ্রেমীদের প্রাণের মেলা অমর একুশে গ্রন্থ মেলা। মেলা শুরু হওয়ার পর আজই প্রথম সরকারি ছুটির দিন। এ সুযোগে মেলায় ছুটে এসেছেন বই প্রেমীরা।
মেলা ঘুরে দেখা গেছে,মেলাকে কেন্দ্রকরে রাজধানীর শাহবাগ এলাকার রাজু ভাস্কর্য থেকে বাংলা একাডেমী পর্যন্ত অপরদিকে দোয়েল চত্তর পর্যন্ত পাঠকদের দীর্ঘ লাইন। আর মেলা প্রাঙ্গনও ছিল কানায় কানায় পূর্ণ। যেন তিল ধারণের ঠাই নেই। সন্ধ্যা গড়াতেই পাঠকের ভীড় যেন বাড়ছেই। বেচা কেনাও চলছে সমান গতিতে।
মেলায় আগত দর্শক সমাগম দেখে আশাবাদী হয়ে উঠছে প্রকাশকরা। চারুলিপি প্রকাশনীর স্বত্বাধিকারী হুমায়ূন কবীর বলেন, ‘মেলার প্রথম শুক্রবার আমাদের জন্য এক ধরনের পর্যবেক্ষণের দিন। দিন শেষে বলতে পারব এবারের মেলা সফলতার মুখ দেখবে কি না?’ আশা করছি বেচা কেনাও ভালই হবে।
সেবা প্রকাশনীর সহকারী ব্যবস্থাপক মো. আবদুস সালাম জানান, অন্য দিনগুলোতে মানুষ বেশি ব্যস্ত থাকায় তারা শুক্রবার বা ছুটির দিনগুলোতেই মেলায় ভিড় করেন। তাই ছুটির দিনে স্বাভাবিক ভাবেই বেচা বিক্রি বেশি হয়।
ইডেন কলেজের শিক্ষার্থী আফসানা জানান, পুরো সপ্তাহ জুড়ে ব্যস্ত থাকতে হয়। তাই শুক্রবার নিজেদের ফ্রেশ করতেই বইমেলাতে আসেন। ঘুরে ফিরে পছন্দমতো বইও কিনেন।
শুক্রবার সকাল সাড়ে ৮টায় শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা দিয়ে মেলার দিন শুরু হলেও সর্বসাধারণের জন্য মেলার প্রবেশ দ্বার খুলে দেয়া হয় বেলা ১১টায়। শুরুতে দর্শক সমাগম কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোকসমাগম বাড়তে থাকে। দুপুর গড়াতেই বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে রাজধানীর বিভিন্ন স্থান থেকে বইপ্রেমী মানুষ আসতে থাকে।
[b]ঢাকা, ৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]
বইপ্রেমীদের ভীড়
ছুটির দিনে পুরোপুরি জমে উঠেছে বই প্রেমীদের প্রাণের মেলা অমর একুশে গ্রন্থ মেলা। মেলা শুরু হওয়ার পর আজই প্রথম সরকারি ছুটির দিন। এ সুযোগে মেলায় ছুটে এসেছেন বই প্রেমীরা।
অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
ভাষাশহীদদের স্মরণে আয়োজিত মাসব্যাপী অমর একুশে বইমেলা-২০২৭ আগামী ৭ জানুয়ারি শুরু হবে। মেলা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রকাশক-প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
বাংলা একাডেমিতে জমে উঠেছে ৯ দিনব্যাপী জিয়া স্মৃতি বইমেলা
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত নয় দিনব্যাপী ‘জিয়া স্মৃতি বইমেলা-২০২৬’ জমে উঠেছে। আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই মেলা।
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন
বাংলা একাডেমির সভাপতি, প্রখ্যাত লেখক ও গবেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় কবি আল মুজাহিদী
একুশে পদকপ্রাপ্ত কবি, সাংবাদিক ও মুক্তিযোদ্ধা আল মুজাহিদীকে শনিবার (২০ জুন) বিকালে রাজধানীর মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। এর আগে (২০ জুন) শনিবার সকাল ১১টায় তার মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে পুলিশের চৌকস দল তাকে ‘গার্ড অব অনার’ দেয়।
নতুন আশার আলোয় উদ্ভাসিত হতে যাচ্ছে ১৪৩৩ আগামীকাল বাংলা নববর্ষ পহেলা বৈশাখ
মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা—এই চিরন্তন আকাঙ্ক্ষাকে বুকে নিয়ে আগামীকাল সোমবার সারা দেশে উদযাপিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী বাংলা নববর্ষ পহেলা বৈশাখ। বর্ষপরিক্রমায় চৈত্র সংক্রান্তির শেষ সূর্যাস্তের সাথে সাথেই বিদায় নেবে ১৪৩২ বঙ্গাব্দ, আর ভোরের সূর্যোদয়ের সাথে সাথে শুরু হবে নতুন বছর ১৪৩৩।
















