জেলা সদরে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল নবম শ্রেণীর এক কিশোরী।
রোববার রাতে দাউদ গ্রামে এ ঘটনায় উভয়ের অভিভাবককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মছিরত আলী শাহ ফকির জানান, দাউদ গ্রামের নন্দলাল রায়ের ছেলে গৌতম চন্দ্র রায়ের সঙ্গে বিয়ে ঠিক করে একই গ্রামের বিশ্বনাথ রায়ের মেয়ের।
ওই গ্রমের প্রহলাদ চন্দ্র রায়ের লিখিত অভিযোগ পেয়ে রাতে সদর উপজেলার ইউএনওর ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে এ বিয়ে বন্ধ করে।
ইউএনও মো. সাবেত আলী বিষয়টি নিশ্চিত করে জানান, বিয়ে বন্ধ করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই পক্ষের অভিভাবককে পাঁচশ টাকা করে জরিমানা করা হয়েছে। উভয় পরিবার উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত তাদের সন্তানদের বিয়ে না দেয়ার মুচলেকা দিয়েছে বলে জানান তিনি।
[b]ঢাকা, ১০ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// এসআর
[/b]