লালমনিরহাটে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ৬ নারীসহ ৩০ জনকে আটক করেছে ডিবি পুলিশ।
শুক্রবার বিকালে শহরের দোয়েল আবাসিক হোটেলে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
এদের মধ্যে ৫ জন সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের আত্মীয়। আর বাকিদের মধ্যে অধিকাংশই ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মী বলে জানা গেছে।
আটককৃতরা হলো-পাটগ্রাম উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন,পৌর ছাত্রলীগের সভাপতি দেবাশিষ,বড়খাতা ইউনিয়ন যুবলীগের সভাপতি আহসান হাবিব লাভলু, বড়খাতা ইউনিয়ন যুবলীগের সদস্য সাফি ও পরীক্ষার্থী শারমিন আক্তার, আলমগীর,জাহিদ,বিমল,আনোয়ারুল ইসলাম,সাহিদা বেগম,তপন রায়, কামরুন নাহার,জান্নাতি,লিপি রায়,আসাদুজ্জামান,নাজমুল হোসেন,আসাদ মিয়া, রবিউল ইসলাম,নজরুল ইসলাম,আতিকুল ইসলাম,সোহান রহমান,আফছারুল ইসলাম,রাশেদ ইসলাম,জুলফিকার আলী,পনুপ কুমার রায়,আবদুল মালেক, পরেশ রায় ও আবদুল কাদের রয়েছে।
লালমনিরহাট সদর ও আদিতমারীর মোট ২২টি কেন্দ্রে শুক্রবার বেলা আড়াইটায় এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিকালে শহরের দোয়েল আবাসিক হোটেলে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে কয়েকটি কক্ষ থেকে তাদেরকে আটক করে। এ সময় আটককৃতদের নিকট থেকে পরীক্ষার প্রশ্নপত্র ও ২৩টি মোবাইলসেট উদ্ধার করা হয়।
ঘটনার পরপরই এডিসি (রাজস্ব) আবু তাহের মো. মাসুদ রানা ঘটনাস্থল পরিদর্শন করেন। তার নিকট সাংবাদিকরা বিষয়টি জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।
তবে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাফুজুর রহমান ২৬ জন আটকের সত্যতা স্বীকার করে বলেন,ডিবি পুলিশ তাদের আটক করে থানায় দিয়েছে।
[b]ঢাকা, ১৮ এপ্রিল (টাইমনিউবিডি.কম) // জেএ[/b]
শ্রেণীহীন
লালমনিরহাটে প্রশ্নপ্রত্র ফাঁস: ছাত্রলীগ-যুবলীগ নেতাসহ আটক ৩০
লালমনিরহাটে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ৬ নারীসহ ৩০ জনকে আটক করেছে ডিবি পুলিশ। এদের মধ্যে ৫ জন সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের আত্মীয়। আর বাকিদের মধ্যে অধিকাংশই ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মী বলে জানা গেছে





