[b]ঢাকা:[/b] জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ সেলিম উদ্দীন বলেছেন, সরকারের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর ফার্মগেট এলাকায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর অবরোধ সমর্থনে মিছিল পরবর্তী সমাবেশে এ কথা বলেন।
সেলিম উদ্দিন বলেন, সরকার নিজেদের পর্বত প্রমাণ ব্যর্থতা ও সীমাহীন অপকর্ম ঢাকতেই ভোটারবিহীন ও একদলীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতা জবর দখলের ষড়যন্ত্র করছে। কিন্তু জনগণ সরকারের দেশ, জাতিস্বত্ত্বা ও গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এসেছে। তারা ভাঁওতাবাজী ও প্রহসনের নির্বাচন বাতিল না হওয়া পর্যন্ত কোন ভাবেই রাজপথ ছাড়বে না বরং যেকোন মূল্যে জুলুমবাজ ও ফ্যাসীবাদী সরকারের সকল ষড়যন্ত্র রুখে দেবে।
সমাবেশে বক্তব্য রাখেন তেজগাঁও থানা জামায়াতের আমীর, সেক্রেটারী, শিল্পাঞ্চল থানার সেক্রেটারীসহ স্থানীয় জামায়াতশিবির নেতৃবৃন্দ।
অন্যদিকে, রাজধানীর মিরপুর এলাকায় অবরোধের সমর্থনে সকালে মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী মিরপুর জোন। মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথীর বক্তব্য দেন, জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারী মোবারক হোসাইন। সমাবেশে আরও বক্তব্য রাখেন রূপনগর থানা আমীর আব্দুল্লাহ আল মাহমুদ, শাহআলী থানা আমীর মিজানুল হক, ভাষানটেক থানা আমীর সোলাইমান হোসেন, সেক্রেটারী আলাউদ্দীন মোল্লা, পল্লবী থানা সেক্রেটারী আশরাফুল ইসলাম, রূপনগর সেক্রেটারী নাসির উদ্দীন, জামায়াত নেতা আব্দুল মতিন খান, ওয়াহিদুর রহমান তপন, আব্দুল আহাদ জিহাদী ও ইকবাল হোসেন প্রমূখ।
এছাড়াও অবরোধের সমর্থনে ধানমন্ডি থানা জামায়াতের উদ্যোগে নগরীতে মিছিল, সমাবেশ ও অবরোধ কর্মসূচী পালিত হয়।সমাবেশে বক্তব্য রাখেন থানা সেক্রেটারী মেহাম্মদ আলী, জামায়াত নেতা আবু নাঈম, ছাত্রনেতা সোহেল, রাজীব ও শাকিব প্রমূখ।
শ্রেণীহীন
সরকারের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে: সেলিম উদ্দিন
ঢাকা: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ সেলিম উদ্দীন বলেছেন, সরকারের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে।





