প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের মধ্য দিয়ে ঢাকা-টোকিও সম্পর্কে ‘নতুন অধ্যায়’ সূচিত হবে বলে মনে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী। প্রধানমন্ত্রীর চারদিনের জাপান সফরের আগে শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।
৫ জানুয়ারি দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর প্রথম বিদেশে সরকারি সফরে রাতে টোকিওর উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন শেখ হাসিনা।
পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন,টোকিওর সঙ্গে ‘নতুন সামগ্রিক অংশীদারিত্ব’ প্রতিষ্ঠা করতে এই সফর হবে ‘একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ’। সম্প্রতি ঢাকা সফরকালে জাপানের পররাষ্ট্রমন্ত্রীও ওই সম্পর্কের ওপর জোর দিয়েছেন। এই সফরে প্রধানমন্ত্রী সাথে ৪৫ জন ব্যবসায়ী নেতাসহ ১০৯ সদস্যের দল থাকছে।
১৯৭২ সাল থেকে একক দেশ হিসাবে জাপান বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী। অনুদান,সাহায্য, কারিগরি সহায়তা ও সহজ শর্তে ঋণের ধারাবাহিক প্রবাহ মিলে গত বছর পর্যন্ত এর মোট পারিমাণ দাঁড়িয়েছে একহাজার একশো কোটি ডলার।
মাহমুদ আলী বলেন,“সম্প্রতি বাংলাদেশে মানবসম্পদ ও বৃহৎ অবকাঠামো উন্নয়নে জাপানের আগ্রহ বেড়েছে। তাই ব্যাপক অংশীদারিত্ব তৈরির মাধ্যমে জাপানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর এ সফরকে আমরা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করছি।”
সফরে প্রধানমন্ত্রী বহু প্রতিক্ষীত গঙ্গা বাঁধসহ প্রস্তাবিত বেশ কিছু বড় প্রকল্পে জাপানি সহায়তা পাওয়ার চেষ্টা করবেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
গঙ্গা বাঁধ ছাড়াও যমুনা নদীর নিচ দিয়ে বহুমুখী টানেল,নতুন একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র,বঙ্গবন্ধু সেতুসংলগ্ন পৃথক একটি রেলসেতু,রাজধানী ঢাকার আশেপাশের নদীগুলো পুনরুদ্ধারসহ সেতু তৈরির মাধ্যমে মাওয়া-যশোর মহাসড়ক উন্নয়নের কাজে জাপানকে সহায়তা করতে প্রধানমন্ত্রী অনুরোধ করবেন।
সফরে শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকের পর দুপক্ষের আলোচনার ভিত্তিতে একটি যৌথঘোষণা দেয়া হবে।
এছাড়াও জাপানি বিনিয়োগকারী এবং জাপান সরকারের মন্ত্রীরাও বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন।
তিনি টোকিওতে ওয়াসেদা ইউনিভার্সিটির ছাত্রদের সামনে বক্তব্য রাখবেন শেখ হাসিনা।
পররাষ্ট্রমন্ত্রী বলেন,১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পাশে দাঁড়ানো জাপানি বন্ধুদের সঙ্গেও দেখা করবেন প্রধানমন্ত্রী। হাসিনার সরকারের প্রথম আমলে মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য আট জাপানিকে সম্মাননা দেয়া হয়।
সফরকালে প্রধানমন্ত্রী জাপানের জাতীয় প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। এছাড়া সরকারি টেলিভিশন এনএইচকের তার সাক্ষাৎকার নেবে। টোকিও সফর শেষে ২৯ বৃহস্পতিবার দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।
[b]ঢাকা, ২৪শে মে (টাইম নিউজবিডি.কম)/কেএ[/b]
শ্রেণীহীন
প্রধানমন্ত্রীর জাপান সফর সৃষ্টি হবে নতুন অধ্যায়
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের মধ্য দিয়ে ঢাকা-টোকিও সম্পর্কে ‘নতুন অধ্যায়’ সূচিত হবে বলে মনে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী। প্রধানমন্ত্রীর চারদিনের জাপান সফরের আগে শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।





