[b]ঢাকা:[/b] রাজনৈতিক সহিংসতায় যাত্রীবাহী যানবাহনে নিক্ষিপ্ত পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ হয়ে নিহত প্রত্যেকের পরিবারকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেবে এফবিসিসিআই।
মানবিক দিক বিবেচনা করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (এফবিসিসিআই) এ সিদ্ধান্ত নেয়।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে,প্রাথমিকভাবে ১৪টি পরিবারকে নগদ ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। এরপর ক্রমান্বয়ে বাকিদের সহায়তা দেবে এফবিসিসিআই। এজন্য আগামীকাল সোমবার,২০ জানুয়ারি দুপুর দেড়টায় এফবিসিসিআই সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এফবিসিসিআই-এর সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ,প্রথম সহ-সভাপতি মিসেস মনোয়ারা হাকিম আলী,সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন,পরিচালনা পর্ষদের সদস্যগণসহ এফবিসিসিআইয়ের অধিভুক্ত সকল চেম্বার,এসোসিয়েশনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যবসায়ীগণ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে।
শ্রেণীহীন
পেট্রোল বোমায় নিহত ১৪ পরিবারের পাশে এফবিসিসিআই
ঢাকা: রাজনৈতিক সহিংসতায় যাত্রীবাহী যানবাহনে নিক্ষিপ্ত পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ হয়ে নিহত প্রত্যেকের পরিবারকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেবে এফবিসিসিআই।





