নারায়ণগঞ্জে সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলামসহ ৫ জন অপহরণের মামলার প্রধান আসামি কাউন্সিলর নূর হোসেনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় রক্তমাখা একটি মাইক্রোবাস উদ্ধার করে। এ সময় অ্যাডভোকেট চন্দন সরকারের মোবাইলসহ আরও দুইজনকে আটক করা হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১২টায় ব্যবসায়ী সাইফুল ইসলাম উদ্ধারের বিষয়ে নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত ডিআইটি খন্দকার গোলাম ফারুক।
সংবাদ সম্মেলনে তিনি জানান, একটি শার্ট উদ্ধার করা হয়েছে যার মধ্যে অনেক দাগ রয়েছে। সেটা আসলে রক্তের দাগ কী- না পরীক্ষা করে দেখা হবে। এছাড়াও নূর হোসেনের পাসপোর্ট খতিয়ে দেখা হবে।
নারায়ণগঞ্জের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য তাদের কিছু সময় দেয়ার জন্য আহ্বান জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় টেকপাড়া এলাকায় অবস্থিত নূর হোসেনের বাড়ির চারপাশ সকাল সাড়ে ১০টা থেকে ঘেরাও করে রাখে পুলিশ। পরে বেলা ১১টায় নূর হোসেনের বাড়িতে তল্লাশি শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
[b]ঢাকা, ৩ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]