শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায় অভিযান চালিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক পান্নু খানকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উপজেলার জয়নগর বাসস্ট্যান্ডের কাছে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে জাজিরা থানায় পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে।
[b]ঢাকা, ২৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]
ইয়াবাসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক
শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায় অভিযান চালিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক পান্নু খানকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়
হাদিকে গুলি চালানোর আগে অফিস রেকি করেন লীগ নেতা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার আগে ‘ইনকিলাব কালচারাল সেন্টার’ অফিস রেকি করতে দেখা যায় আদাবর এলাকার এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে।
স্বেচ্ছাসেবকলীগ নেতার বাড়ি থেকে ৪৪৪ বস্তা সার জব্দ
রাজশাহীর বাগমারায় স্বেচ্ছাসেবকলীগের এক নেতার বাড়ি থেকে ৪৪৪ বস্তা সার জব্দ করা হয়েছে। পুলিশ ও কৃষি বিভাগ যৌথ অভিযান চালিয়ে এই সার জব্দ করেছে। অভিযান চলাকালে অভিযুক্ত নেতা পালিয়ে যান।
স্বেচ্ছাসেবক লীগ নেতা ডা. সুমিত সাহা কারাগারে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) ভাঙচুরের ঘটনায় করা মামলায় স্বেচ্ছাসেবক লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ডা. সুমিত সাহাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আ.লীগ কর্মীকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিলেন বিএনপি
কক্সবাজার শহরে পুলিশকে হেনস্তা করে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবদুল মান্নানকে ছিনিয়ে নিয়েছেন বিএনপি নেতা ও তাদের স্বজনরা।
রংপুরে আ.লীগ-স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতা গ্রেপ্তার
ডেভিল হান্টের অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলার আসামি আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে রংপুর মহানগর পুলিশ।
















