বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ এবং লালমনিরহাটের কালীগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—রংপুরের হারাগাছ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, সাড়াই ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাসুম খান এবং লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন।
রংপুর মহানগর পুলিশ (আরপিএমপি) কমিশনার মজিদ আলী বলেন, গ্রেপ্তারকৃতরা বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রংপুরে মুন্না হত্যা মামলার এজহারভুক্ত আসামি। এ ছাড়া তাদের বিরুদ্ধে একাধিক হামলা, ভয়ভীতি সৃষ্টি ও হত্যাচেষ্টার মামলা রয়েছে।
জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে রিমান্ডে নেওয়া হতে পারে বলেও জানান ওই কর্মকর্তা। এইচআর