প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনসমর্থণ না থাকায় বিএনপি-জামায়াতের সব আন্দোলন ব্যর্থ হয়েছে।
শনিবার সকালে রাজশাহী সারদা পুলিশ একাডেমী প্যারেড গ্রাউন্ডে ৩১তম বিসিএস ব্যাচের ১৭৬ জন শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান এ সব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ৫ জানুয়ারির নির্বাচন বানচাল করতে বিএনপি ও তাদের দেশি-বিদেশি প্রভূ, লবিষ্ট, সুবিধাভোগী গোষ্ঠী এবং পেশাদার বুদ্ধিজীবীদের নানামূখী চেষ্টা ব্যর্থ হয়েছে। জনগণ স্বত:র্স্ফূতভাবে নির্বাচনে অংশ নিয়েছে। গণতন্ত্র ও সংবিধান সমুন্নত রেখেছে।
শেখ হাসিনা বলেন, গণতন্ত্র ও মুক্তিযদ্ধের চেতনাবিরোধী, সাম্প্রদায়িক বিএনপি-জামায়াত শিবির ও তাদের দোসররা দেশকে অস্থিতিশীল করার লক্ষে সহিংসতা চালিয়েছে। পেট্রোল বোমা মেরে মানুষকে পুড়িয়ে মেরেছে। যানবাহন ও রেললাইন ধ্বংস করেছে। জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে।
[b]রাজশাহী,৮ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
শ্রেণীহীন
বিএনপি-জামায়াতের আন্দোলন ব্যর্থ হয়েছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনসমর্থণ না থাকায় বিএনপি-জামায়াতের সব আন্দোলন ব্যর্থ হয়েছে। শনিবার সকালে রাজশাহী সারদা পুলিশ একাডেমী প্যারেড গ্রাউন্ডে ৩১তম বিসিএস ব্যাচের ১৭৬ জন শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান এ সব কথা বলেন তিনি





