লক্ষ্মীপুরে যুবলীগ নেতা মোরশেদ গ্রুপের সঙ্গে মামুন গ্রুপের সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। এসময় আরও ৭ জন আহত হয় বলে জানা যায়।
রোববার সকালে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের বসুরহাটে আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের বসুরহাট এলাকায় আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে দু’গ্রুপে সংঘর্ষ হয়। এসময় উভয়পক্ষের সমর্থকরা বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এনিয়ে ওই ইউনিয়ন ও আশপাশ এলাকার লোকজনের মাঝে আতংক বিরাজ করছে।
আহতদের সদর হাসপাতাল, নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।
দাসেরহাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই ) মোজাম্মেল হোসেন সংঘর্ষের ঘটনা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। সংঘর্ষের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।
[b]ঢাকা, ২০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]
শ্রেণীহীন
যুবলীগের দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০
লক্ষ্মীপুরে যুবলীগ নেতা মোরশেদ গ্রুপের সঙ্গে মামুন গ্রুপের সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। এসময় আরও ৭ জন আহত হয় বলে জানা যায়।





