চট্টগ্রাম নগরীর কোতয়ালী থানার ফিরিঙ্গি বাজার মসজিদ গলিতে অজ্ঞাতপরিচয় এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার ভোর পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটেছে।
মসজিদ গলির বাসিন্দা মুদি দোকানদার মো.আনোয়ার টাইম নিউজকে জানান, ভোরে তাদের বাসার সামনে এক লোকের আর্তচীৎকারে তাদের ঘুম ভাঙ্গে। আনোয়ারসহ কয়েকজন দ্রুত গেটের বাইরে এসে দেখে রাস্তায় এক যুবক রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছেন।
গুরুতর আহত যুবককে তারা দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো.মোতাসসিম টাইস নিউজকে বলেন, ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত আনুমানিক ২৫ বছর বয়সী এক যুবককে ভোর ৬টার দিকে হাসপাতালে আনা হয়। তবে পথেই তার মৃত্যু হয়। হাসপাতালে আনার পর চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে হত্যাকাণ্ডের খবর পেয়ে কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এস আই) নূরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি টাইম নিউজকে জানান, যুবকের পরণে শার্ট, প্যান্ট ছিল। এলাকার লোকজন এমনকি যারা তাকে হাসপাতালে নিয়ে গেছেন তারাও কেউ তাকে চিনতে পারছেন না। এ বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এরপর বিস্তারিত তদন্ত হবে বলে তিনি জানান।
দোকানদার আনোয়ার হোসেন টাইম নিউজকে জানান, নিহত যুবক ফিরিঙ্গিবাজারের স্থানীয় কেউ নন। যারা তাকে কুপিয়েছে তাদেরও কাউকে তারা দেখেননি।
[b]চট্টগ্রাম,২০ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
শ্রেণীহীন
চট্টগ্রামে যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা
চট্টগ্রাম নগরীর কোতয়ালী থানার ফিরিঙ্গি বাজার মসজিদ গলিতে অজ্ঞাতপরিচয় এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার ভোর পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটেছে। মসজিদ গলির বাসিন্দা মুদি দোকানদার মো.আনোয়ার টাইম





