চতুর্থ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ৪৯ জন প্রার্থী তাদের বৈধতা ফিরে পেয়েছেন। প্রার্থীরা আপিলের পর যাচাই বাছাই শেষে তাদের প্রার্থিতা ফিরে পান।
রোববার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের উপজেলা নির্বাচন সমন্বয় শাখা এ তথ্য নিশ্চিত করেছে।
ইসি সূত্র জানায়, প্রথম পর্যায়ের উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের পর এক হাজার ৭৩২ জন প্রার্থীর মধ্যে যাচাই বাছাই শেষে ১১২ জন প্রার্থী তাদের বৈধতা হারান। যার মধ্যে ৯১ জন প্রার্থী সংশ্লিষ্ট এলাকার জেলা প্রশাসকের নিকট আপিল করলে শুনানি শেষে ৪৯ জন প্রার্থী বৈধতা পান। যার মধ্যে চেয়ারম্যান পদে ১২ জন, ভাইস চেয়ারম্যান ২২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৫ জন।
তফসিল অনুযায়ী আগামী ১৯ ফেব্রুয়ারি ৯৭টি উপজেলায় এবং ২৪ ফেব্রুয়ারি একটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব উপজেলায় ৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
[b]ঢাকা, ৩ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]