সোমবার (৬ জুলাই) ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
সাইফুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠিতে উল্লেখ করা হয়েছে, মহাপরিচালক পর্যায়ে নিস্পত্তিযোগ্য জাতীয় পরিচয়পত্র সংশোধনের ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ব্যতীত নির্বাচনি প্রশিক্ষণ ইসস্টিটিউট ভবনে ‘ক-১’, ‘ক’, ‘খ-১’, ‘খ’, ‘গ-১’, ‘গ’ ক্যাটাগরির এনআইডি সংশোধন সেবা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
এতে আরও বলা হয়েছে, অনলাইনে আবেদনযোগ্য আবেদনসমূহ হার্ডকপিতে গ্রহণ করা হবে না।
চিঠিতে বলা হয়েছে, ক-১ ক্যাটাগরি নিষ্পত্তি করবেন সহকারী থানা/উপজেলা নির্বাচন কর্মকর্তা। ক- ক্যাটাগরি নিষ্পত্তি করবেন থানা/উপজেলা নির্বাচন কর্মকর্তা, খ-১ ক্যাটাগরি নিষ্পত্তি করবেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, খ ক্যাটাগরি নিষ্পত্তি করবেন জেলা নির্বাচন কর্মকর্তা, গ-১ ক্যাটাগরি নিষ্পত্তি করবেন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, গ ক্যাটাগরি নিষ্পত্তি করবেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।
জানা যায়, নির্বাচন প্রশিক্ষণ ইন্সটিটিউটে ক-১,ক,খ-১ ও খ এ তিন ক্যাটাগরির সংশোধন আবেদন জরুরি প্রদান করে আসছিলো এতোদিন। যেখানে নাগরিকরা নিজেদের আবেদন নিয়ে দ্রুত নিষ্পত্তি আসতেন।
এস