[b]ঢাকা: [/b]আগামীকাল বৃহস্পতিবার দেশের ছয় জেলায় সকল তফসিলি ব্যাংক বন্ধের ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আজ বুধবার কেন্দ্রীয় ব্যাংক এক বিজ্ঞপ্তিতে বলেছে, দশম জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত/বন্ধ ঘোষিত ভোটকেন্দ্রসমূহ  পুনঃভোটগ্রহণ উপলক্ষে ১৬ জানুয়ারী দেশের ৬টি জেলার নির্বাচনী আসনসমূহে  তফসিলি ব্যাংকসমূহ বন্ধ থাকবে।
এগুলো হলো-দিনাজপুর-৪, কুড়িগ্রাম-৪, গাইবান্ধা-১, ৩ ও ৪, বগুড়া-৭, যশোর-৫ এবং লক্ষীপুর-১। ওই সব আসনে স্থগিত/বন্ধ ভোটকেন্দ্রসমূহে সকল ব্যাংক কর্মকর্তা/কর্মচারীদের ভোটাধিকার  প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে  তফসিলি ব্যাংক বন্ধ রাখার জন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে দেশে কার্যরত সকল ব্যাংক কোম্পানীর প্রধান নির্বাহীকে  নিদের্শ প্রদান করা হয়।
[b]টাইমনিউজবিডি/এসএমআর[/b]