বগুড়ার জমি সংক্রান্ত বিরোধে মো. বাবু (২৬) নামের এক যুবক খুন হয়েছেন। দুপচাচিয়া উপজেলার বেড়াগ্রামে এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই এলাকার সিরাজুলকে (৩৮) আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত পৌনে ৯ টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবুর মৃত্যু হয়।
নিহত বাবু উপজেলার বেড়াগ্রামের আরশাদের ছেলে।
দুপচাচিয়া থানার ওসি রিয়াজ উদ্দিন জানান, বেশ কয়েকদিন ধরে উপজেলার জিয়ানগরের বেড়াগ্রামে বাজারের দোকানঘর নিয়ে চাচাতো ভাই ও নিকটাত্মীয়দের মধ্যে বিরোধ ছিল। শুক্রবার বিকেল ৪টার দিকে বাবু জোরপূর্বক বাজারের বিবাদমান একটি দোকান খুলে তাতে ধান রাখেন।
এ সময় বিরোধী স্বজনদের সঙ্গে তার ধাক্কাধাক্কি ও হাতাহাতি হয়। এ সময় বাবুর শরীরে আঘাত লাগে। এতে বাবু মারাত্মক আহত হলে তাকে দুপচাচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৯ টার দিকে বাবু মারা যান।
[b]ঢাকা, ৩১ মে(টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]
বগুড়ায় জমি নিয়ে বিরোধে যুবক খুন
বগুড়ার জমি সংক্রান্ত বিরোধে মো. বাবু (২৬) নামের এক যুবক খুন হয়েছেন। দুপচাচিয়া উপজেলার বেড়াগ্রামে এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই এলাকার সিরাজুলকে (৩৮) আটক করেছে পুলিশ। শুক্রবার
আমরাও চাই শেখ হাসিনা দেশে ফিরুন, মানুষ তাঁর বিচার দেখতে চায়: প্রতিমন্ত্রী
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে মন্তব্য করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দেশের মানুষ তাঁর বিচার দেখতে অপেক্ষা করছে। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক—ইতিহাসের এই সত্য মুছে ফেলা যাবে না।
তিস্তা ও পদ্মার পানির হিস্যা আদায়ে যত দূর যেতে হয়-যাব: প্রধানমন্ত্রী
তিস্তা ও পদ্মা নদীতে ব্যারাজ নির্মাণ করে পানির সমস্যা দূর করা হবে এবং পানির হিস্যা আদায়ে যতদূর যাওয়া প্রয়োজন, ততদূর যাওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, পদ্মা ব্যারাজ নির্মিত হলে ১৪ জেলার মানুষ উপকৃত হবে। তবে এ জন্য বিএনপির প্রতি সমর্থন অব্যাহত রাখতে হবে।
প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দীর্ঘ ১৭ বছর নানা প্রতিকূলতা ও প্রবাস জীবনে থেকেও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি সংকট ও দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছেন।
জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী
জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জাতীয় পতাকা অর্জনের অর্থ হলো অর্পিত দায়িত্ব আরও নিষ্ঠার সঙ্গে পালনের নতুন শপথ।
হাসানের হ্যাটট্রিক, রহমতের সেঞ্চুরি, আফগানিস্তান অলআউট ২৪০ রানে
আবুধাবি টেস্টে ঘটনাবহুল প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৪৬ রানের জবাবে ২৪০ রানে অলআউট হয়েছে আফগানিস্তান। ফলে প্রথম ইনিংসে ১০৬ রানের লিড পেয়েছে বাংলাদেশ।
















