মোটরসাইকেল দুর্ঘটনায় এএসআই খায়রুল ইসলাম (৩৫) ও পুলিশ সদস্য নাজমুল হক (৩৮) গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে এএসআই খায়রুলের অবস্থা আশঙ্কাজনক। শনিবার বিকালে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুয়াতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শনিবার বিকাল ৫টায় আলমডাঙ্গা থানার এএসআই খায়রুল ইসলাম ও পুলিশ সদস্য নাজমুল হক আসামি ধরার উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে থানা থেকে বের হন। তারা উপজেলার কুয়াতলা নামক স্থানে পৌঁছালে চালক খায়রুল ইসলাম নিয়ন্ত্রণ হারিয়ে গরুর সঙ্গে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
[b]ঢাকা, ১০ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শ্রেণীহীন
মোটরসাইকেল দুর্ঘটনায় ২ পুলিশ আহত
মোটরসাইকেল দুর্ঘটনায় এএসআই খায়রুল ইসলাম (৩৫) ও পুলিশ সদস্য নাজমুল হক (৩৮) গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে এএসআই খায়রুলের অবস্থা আশঙ্কাজনক। শনিবার বিকালে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুয়াতলা নামক স্থানে এ ঘটনা ঘটে





