[b]ঢাকা:[/b] আজ (বুধবার) সংবাদ সম্মেলনে খালেদা জিয়া যে বক্তব্যে দিয়েছে তার প্রাথমিক প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
বুধবার সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে।
বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত গণমাধ্যমকে দেয়া এ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানাবে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।
উক্ত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য দলের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।
শ্রেণীহীন
খালেদার বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে সন্ধ্যায় আওয়ামী লীগের সংবাদ সম্মেলন
ঢাকা: আজ (বুধবার) সংবাদ সম্মেলনে খালেদা জিয়া যে বক্তব্যে দিয়েছে তার প্রাথমিক প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ আওয়ামী লীগ।





