মাগুড়ার সদরে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছেন। নিহত সন্ত্রাসীর নাম তৈয়ব (৪০) বলে জানা যায়।
বৃহস্পতিবার ভোর ৫টার দিকে সদর উপজেলার দোরামাথনা এলাকায় শ্বশুর বাড়ি থেকে তাকে ডেকে নিয়ে পাশের খোলা মাঠে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।  
মাগুড়া সদর থানার ওসি হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, নিহত তৈয়বের বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তিনি ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।
[b]ঢাকা, ১ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]