১০ম জাতীয় নির্বাচনে যে ধরনের কাজ করেছে সরকার, উপজেলা নির্বাচনে একই কাজ করতে চায় বলে মন্তব্য করে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকারের মন্ত্রী-এমপিদের গাড়িতে করে আওয়ামী লীগের দলীয় সন্ত্রাসীরা কেরানীগঞ্জে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের নির্বাচনী প্রচারণা চালাচ্ছে।
বুধবার সকালে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
তিনি অভিযোগ করে বলেন, সরকার সমর্থকরা আচরণবিধি ভঙ্গের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালালেও বিএনপির পক্ষে নির্বাচনে কোন পোলিং এজেন্ট থাকতে পারবে না বলে ক্ষমতাসীনদের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অঘোষিতভাবে বলা হচ্ছে। এতেই বুঝা যায় সরকার সম্পূর্ণ বাকশালী কায়দার দেশ পরিচালনা করতে চায়।
তিনি বলেন, কেরানীগঞ্জে নির্বাচনকে কেন্দ্র ক্ষমতাসীনদল সন্ত্রাসী কার্যাকলাপ চালাচ্ছে। আর তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ডে বিএনপির কোন নেতা-কর্মী বাড়ি-ঘরে থাকতে পারছেন না।
বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানসহ বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন মূলক মামলা দিয়ে হয়রানি করছে বলেও তিনি অভিযোগ করেন।
[b]ঢাকা, এমএইচ, ১৯ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম) // এফএ[/b]