বিদেশে চাহিদা থাকার কারণেই প্রায়ই অদক্ষ শ্রমিক পাঠাতে হয় বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। আজ মঙ্গলবার জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শ্রমমন্ত্রী বলেন, কাজের ধরণ ও বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধার আলোকে প্রায়ই অনেক দেশে অদক্ষ শ্রমিকের চাহিদা দেখা যায়। আর তখনই অদক্ষ শ্রমিক পাঠাতে হয়।
তবে, দক্ষ শ্রমিক তৈরিতে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলেও মন্তব্য করেন শ্রমমন্ত্রী। তিনি বলেন, দক্ষ ও অদক্ষ সব ধরণের শ্রমিকই যাতে বাংলাদেশ থেকে পাঠানো সম্ভব হয় সেজন্য সরকার সম্ভাব্য সব ব্যবস্থা নিচ্ছে। নানা ধরণের প্রশিক্ষণ কর্মসূচিরও আয়োজন করা হচ্ছে।
শ্রমিকরা বিদেশে গিয়ে যাতে ভালোভাবে কাজ করতে পারেন এবং কোন ধরনের হয়রানির শিকার না হন সেজন্যও সরকার আন্তরিক বলেও জানান শ্রমমন্ত্রী।
[b]ঢাকা, ১১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // কে বি [/b]