চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি যমুনা অয়েলের একটি ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নয় জনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
শুক্রবার সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ সহকারী পরিচালক মো. জসীম উদ্দিন বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টা ২০মিনিটের দিকে নগরীর পতেঙ্গা যমুনা অয়েলের টার্মিনালে ট্যাংকারে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় ট্যাংকার থেকে তেল বের হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে ৬টা ৪০মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির বিষয়টি এখনো জানা যায়নি।
[b]ঢাকা, ২৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
যমুনার অয়েল ট্যাংকারে আগুন, ৯ জন দগ্ধ