চতুর্থ উপজেলা নির্বাচনের ষষ্ঠ দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সোমবার। এ উপলক্ষে শনিবার মধ্যরাত থেকেই দেশের ১২ উপজেলায় মাঠে নামবে সেনাবাহিনীর সদস্যরা। নির্বাচনের আগে ২ দিন, নির্বাচনের দিন ও নির্বাচন পরবর্তী ২ দিনসহ মোট ৫ দিন স্টাইকিং ফোর্স হিসেবে তারা মাঠে থাকবে।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, ভোটগ্রহণ চলাকালে সংশ্লিষ্ট উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে নিয়মিত বাহিনীর পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা সদস্যরাও মাঠে থাকবে। এবার প্রতি উপজেলায় এক প্লাটুন করে সেনা মোতায়েন করা হচ্ছে। প্রতি প্লাটুনে ৩৪ জন সেনা সদস্য থাকবে।
এ দফায় ১২ উপজেলায় ৬১ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে ভাইস চেয়ারম্যান ৬৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ৪৯ জন। এর আগে গত ১৬ এপ্রিল ১৪ উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। পরে পটুয়াখালীর রাঙ্গাবালী ও নারায়ণগঞ্জ বন্দর উপজেলার নির্বাচন স্থগিত করা হয়।
আগামী ১৯ মে যেসব উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সেগুলো হলো- রংপুর সদর, কাউনিয়া, গঙ্গাচড়া, পীরগাছা, সিরাজগঞ্জের কামারখন্দ, বরগুনার তালতলি, টাঙ্গাইলের বাসাইল, গাজীপুর সদর, রাজবাড়ীর কালুখালী, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও কুমিলা জেলার আদর্শ সদর এবং সদর দক্ষিণে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে ইসির সহকারী সচিব আশফাকুর রহমান বলেন, উপজেলা পরিষদের ষষ্ঠ দফা নির্বাচন উপলক্ষে শনিবার মধ্যরাত থেকে ১২ উপজেলায় সেনাবাহিনী নামছে। তারা মোট ৫ দিন মাঠে থাকবে। তিনি বলেন, প্রতি উপজেলায় এক প্লাটুন করে সেনা মোতায়েন করা হবে। প্রতি প্লাটুনে ৩৪ জন সেনাসদস্য থাকবে।
[b]ঢাকা, এএম, ১৭ মে (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
শ্রেণীহীন
মধ্যরাতে মাঠে নামছে সেনাবাহিনী
চতুর্থ উপজেলা নির্বাচনের ষষ্ঠ দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সোমবার। এ উপলক্ষে শনিবার মধ্যরাত থেকেই দেশের ১২ উপজেলায় মাঠে নামবে সেনাবাহিনীর সদস্যরা। নির্বাচনের আগে ২ দিন, নির্বাচনের দিন ও নির্বাচন পরবর্তী ২ দিনসহ মোট ৫ দিন স্টাইকিং ফোর্স হিসেবে তারা মাঠে থাকবে





