১৫ মের পরে নারায়ণগঞ্জে নতুন কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন আইনজীবীরা।
মঙ্গলবার দুপুরে জেলার জলকুড়ি এলাকায় নিহত অ্যাডভোকেট চন্দন সরকারের বাসায় আইনজীবীরা এ ঘোষণা দেন।
নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন বলেন, নারায়ণগঞ্জে আইনজীবীদের প্রতিদিন এক ঘণ্টা করে কর্মবিরতি চলছে। পরে আইনজীবীদের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও আইনজীবীদের কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন।
বিএনপিপন্থী আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া বলেন, আগামী ১৫ মের পরে কর্মসূচি দেওয়া হবে। এর আগে দুপুরে সমবেদনা জানাতে অপহরণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার অ্যাডভোকেট চন্দন সরকারের বাসায় যান খালেদা জিয়া।
পরিবারের সদস্যদের সান্ত্বনা জানিয়ে তাদের পাশে থাকার কথা জানিয়েছেন তিনি।
[b]ঢাকা, ১৩ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
১৫ মের পর আইনজীবীদের নতুন কর্মসূচি
১৫ মের পরে নারায়ণগঞ্জে নতুন কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন আইনজীবীরা। মঙ্গলবার দুপুরে জেলার জলকুড়ি এলাকায় নিহত অ্যাডভোকেট চন্দন সরকারের বাসায় আইনজীবীরা এ ঘোষণা দেন।





