ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ট্রলি চাপায় মোফাজ্জেল হোসেন (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। তিনি উপজেলার কুল্লাগাছা ভাতুড়ে গ্রামের ভোলাজ উদ্দিনের ছেলে।
শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে নিজ গ্রামের জমিতে সার ফেলতে যাওয়ার সময় তিনি মারা যান।
হরিনাকুণ্ডু থানার ওসি মহিবুল ইসলাম জানান, শুক্রবার বিকালে মোফাজ্জেল ও তার ছেলে ট্রলিতে করে জৈব সার বোঝাই করে ফসলের জমিতে নিয়ে যাচ্ছিলেন।
হঠাৎ নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা লেগে ট্রলির চাকার নিচে চাপা পড়ে যান তিনি। এ সময় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
[b]ঝিনাইদহ, ২৪ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]