কুড়িগ্রামে স্ত্রী হত্যার দায়ে আব্দুল মালেক (২৪) নামের একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার বিকালে দীর্ঘ শুনানির পর জেলা ও দায়রা জজের বিচারক গোলাম মোরশেদ এ রায় প্রদান করেন।
মামলা বিবরণে জানা যায়,২০০৬ সালে ১৫ এপ্রিল ফুলবাড়ী থানার অনন্তপুর গ্রামে নিহত শিউলী বেগমের ভাই শহিদার রহমান বাদী হয়ে বোনকে হত্যার অভিযোগে আব্দুল মালেককে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
ওই মামলায় ৯ জন সাক্ষীর শুনানি শেষে আসামি দোষী প্রমাণিত হওয়ায় আব্দুল মালেকের যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার রায় প্রদান করেন। অনাদায়ে আরো ১ মাসের সশ্রম কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত আসামি বর্তমানে পলাতক রয়েছে।
মামলায় আসামী পক্ষের আইনজীবী ছিলেন আমজাদ হোসেন এবং সরকার পক্ষের আইনজীবী ছিলেন পিপি আব্রাহাম লিংকন।
২০০৬ সালের ১৫ এপ্রিল সকাল ৭ টায় ননদের সঙ্গে ঝগড়ার একপর্যায়ে দণ্ডপ্রাপ্ত আসামি ফুলবাড়ী থানার পশ্চিম অনন্তপুর গ্রামের হাছেন আলীর পুত্র আব্দুল মালেক তার স্ত্রী শিউলী বেগমকে পিটিয়ে হত্যা করে।
[b]ঢাকা, ২০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
কুড়িগ্রামে স্ত্রী হত্যা, স্বামীর যাবজ্জীবন
কুড়িগ্রামে স্ত্রী হত্যার দায়ে আব্দুল মালেক (২৪) নামের একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার বিকালে দীর্ঘ শুনানির পর জেলা ও দায়রা জজের বিচারক গোলাম মোরশেদ এ রায় প্রদান করেন। মামলা বিবরণে জানা যায়,২০০৬ সালে ১৫ এপ্রিল ফুলবাড়ী থানার অনন্তপুর





