সাতক্ষীরা: সাতক্ষীরায় জামায়াত-শিবিরের আট কর্মীকে আটক করেছে যৌথ বাহিনী।
শনিবার থেকে রবিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন,শ্যামনগর উপজেলার ছোট কুপট গ্রামের শোকর আলীর ছেলে শিবির কর্মী আল মাদানী (২১),একই গ্রামের সামছুর রহমানের ছেলে শামীম হোসেন (২৮),চালিতাঘাটা গ্রামের শুকুর আলীর ছেলে আব্দুল হালিম বাবু (২৭),মাঝাট গ্রামের জাবেদ আলীর ছেলে মোশারফ হোসেন (৪৫),দেবাহাটা উপজেলার সুবর্নবাদ পুটিমারি গ্রামের আবুল খানের ছেলে মুকুল খান (৩২),তালা উপজেলার তৈলকুপি গ্রামের নুর আলীর ছেলে মহিব মোল্লা,দুধলি গ্রামের জহিরউদ্দিনের ছেলে জিয়ারুল সরদার (৩০) ও একই গ্রামের ইউসুফ মোড়লের ছেলে সেলিম মোড়ল (৩০)।
জেলা পুলিশের দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান,বিরোধীদলের মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিকে ঘিরে নাশকতা সৃষ্টি করতে পারে এমন অভিযোগে যৌথ বাহিনী তাদের আটক করেছে।
শ্রেণীহীন
সাতক্ষীরায় যৌথ বাহিনীর অভিযানে ৮ কর্মী আটক
সাতক্ষীরায় জামায়াত-শিবিরের আট কর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। শনিবার থেকে রবিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।





