[b]দিনাজপুর: [/b]জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-বিএনপির কর্মীসহ মোট ৪৫ জনকে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা।
সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর মধ্যে সোমবার সন্ধ্যায় ১০ জন এবং মঙ্গলবার ভোর পর্যন্ত আরো ৩৫ জনকে আটক করা হয়।
দিনাজপুর জেলা পুলিশের ডিআইও-১ রবিউল আলম জানান, সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত আটক ৩৫ জনের মধ্যে বিএনপির চারজন ও জামায়াতের ১৯ জন, বাকিদের পারিচয় যাওয়া যায়নি।
এছাড়া সোমবার সন্ধ্যায় বিজিবির গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় আটক ১০ জন জামায়াত-শিবিরের কর্মী বলে জানান তিনি।