নারায়ণগঞ্জের বহুল আলোচিত সেভেন মার্ডারের ঘটনার পর র্যাবের সাবেক তিন কর্মকর্তাকে গ্রেফতারের জন্য হাইকোর্টে রিটকারী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
সেভেন মার্ডারের পর বিশেষ করে আইনজীবী চন্দন সরকার ও তার গাড়িচালককে হত্যার ঘটনায় সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে জেলার আইনজীবীরা দায়ীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হয়ে ওঠেন।
সাখাওয়াত হোসেন জানান, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে তাকে অজ্ঞাতপরিচয় ৩-৪ জন ডেকে নিয়ে হুমকি দেন। তারা তাকে র্যাবের বিরুদ্ধে বেশি কথা না বলার এবং বাড়াবাড়ি না করার জন্য শাসায়।’
হুমকিস্বরূপ তাকে বলা হয়, ‘আপনি র্যাবের বিষয়ে বেশি বাড়াবাড়ি করছেন। এ রকম করলে পরিণতি ভয়াবহ হবে, গুম হয়ে যাবেন। তাই এ নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না।’
পরে তিনি বিষয়টি পুলিশকে অবহিত করেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন বিষয়টি তাকে মৌখিকভাবে জানিয়েছেন। তিনি তার নিরাপত্তার ব্যবস্থা করেছেন।’
এর আগেও সাখাওয়াতকে প্রাণনাশের হুমকি দেওয়ার হয়।
২৭ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে একসঙ্গে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, নজরুলের গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার এবং তার ব্যক্তিগত গাড়িচালক ইব্রাহিম অপহৃত হন।
৩০ এপ্রিল বিকেলে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ৬ জন এবং ১ মে সকালে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়। এ হত্যাকাণ্ডের ঘটনায় র্যাব-১১ এর কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ করেন নিহত নজরুলের পরিবারের সদস্যরা। নজরুল ইসলামের শ্বশুর অভিযোগ করেন, ৬ কোটি টাকার বিনিময়ে র্যাবকে দিয়ে ওই সাতজনকে হত্যা করিয়েছেন হত্যা মামলার প্রধান আসামি নূর হোসেন।
[b]ঢাকা, ৬ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
না’গঞ্জ আইনজীবী সমিতির সভাপতিকে প্রাণনাশের হুমকি
নারায়ণগঞ্জের বহুল আলোচিত সেভেন মার্ডারের ঘটনার পর র্যাবের সাবেক তিন কর্মকর্তাকে গ্রেফতারের জন্য হাইকোর্টে রিটকারী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। সেভেন মার্ডারের পর বিশেষ করে





