২১ এর প্রথম প্রহরে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ অ্যাডভোকেট।
রাত ১২টা ১ মিনিটে মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ অ্যাডভোকেট এর শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু হয়।
পুষ্পস্তবক অর্পণের পর ১মিনিট নিরবে দাঁড়িয়ে থেকে শহীদদের আত্মার প্রতি সম্মান জানান রাষ্ট্রপতি।  
ঢাকা, ২১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসআর