[b]গাজীপুর:[/b] ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরতকীতলা এলাকায় বৃহস্পতিবার রাতে একটি শ্রমিকবাহী বাসে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।কালিয়াকৈর ফায়ারসার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।বাসটি ও লোকজনের তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
ফায়ার সার্ভিস সুত্র জানায়, রাত সাড়ে ৮টার দিকে ওই এলাকার নুরুল ওয়ার নীট কম্পোজিট কারখানা ছুটির পর শ্রমিক বাহন করার জন্য ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন হরতকীতলা এলাকায় একটি বাস পার্ক করে রাখে।
এ সময় ৪-৫ জন যুবক এসে বাসটিতে পেট্রল ঢেলে আগুন দিয়ে তারা দ্রুত পালিয়ে যায়। মুহুর্তের মধ্যে ওই বাসটি আগুনে
ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেয় এলাকাবাসী ।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সাভির্সের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। বাসে কোনো লোকজন না থাকায় কেউ হতাহত হয়নি। তবে ওই বাসের কিছু অংশ পুড়ে যায়।
এ ব্যপারে কালিয়াকৈর ফায়ারসার্ভিসের স্টেশন কর্মকর্তা অপুর্ববল জানান,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নেভানো হয়।আগুনে বাসের ৪০শতাংশ পুড়ে গেছে।
কালিয়াকৈর থানার (ওসি তদন্ত) রফিকুল ইসলাম বলেন বিষয়টি শুনেছি।ঘটনাটি খতিয়ে দেখা হবে।





