নোয়াখালী জেলার বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভা, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরের রহনপুর পৌরসভা এবং ফেনী পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে।
শনিবার সকাল ৮টা থেকে ভোট শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে।
এ ছাড়া ভোলার দৌলতখান পৌরসভার মেয়র পদে উপনির্বাচন ৭ এপ্রিল সোমবার অনুষ্ঠিত হবে।
উপনির্বাচন উপলক্ষে ভোট গ্রহণের দিন এসব পৌরসভা এলাকার সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা, কর্মচারীদের এবং সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
তবে সংশ্লিষ্ট পৌরসভা এলাকায় যদি ওই দিন কোনো পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয়, সেক্ষেত্রে পরীক্ষার কেন্দ্রগুলো ও পরীক্ষা-সংশ্লিষ্ট শিক্ষক, কর্মচারীরা সাধারণ ছুটি পাবেন না।
মন্ত্রিপরিষদ সরকারের এ সাধারণ ছুটি ঘোষণার প্রজ্ঞাপন জারি করে বিষয়টি আগেই জানিয়েছিল।
[b]ঢাকা, ৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসএইচ
[/b]
শ্রেণীহীন
উপনির্বাচনে মেয়র পদে ৩ পৌরসভায় ভোট চলছে
নোয়াখালী জেলার বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভা, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরের রহনপুর পৌরসভা এবং ফেনী পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে।





