নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম গুলিতে নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে ‘বন্দুকযুদ্ধে’ তৌহিদ গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি পুলিশের।
জেলা পুলিশ সুপার আনিসুর রহমান দাবি করেন, আজ বৃহস্পতিবার সাড়ে ৩টার দিকে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের মেহেদিপাড়ায় এ ঘটনা। তৌহিদুল থানার ৩ নম্বর তালিকাভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে একটি হত্যাসহ ছয়টি মামলা রয়েছে।
নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক হাসান ইফতেখার বলেন, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে অজ্ঞাত দুই-তিনজন ব্যক্তি গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। রোগীর নাম-পরিচয় খাতায় লিখে তাঁরা দ্রুত হাসপাতাল ত্যাগ করেন। চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তি মারা গেছেন।
[b]ঢাকা, ৩০ জানুয়ারি (টাইম নিউজ বিডি.কম)//এএইচ[/b]
শ্রেণীহীন
নোয়াখালীতে বিএনপি নেতা গুলিতে নিহত
নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম গুলিতে নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে ‘বন্দুকযুদ্ধে’ তৌহিদ গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি পুলিশের। জেলা পুলিশ সুপার আনিসুর রহমান দাবি করেন, আজ বৃহস্পতিবার সাড়ে ৩টার দিকে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের মেহেদিপাড়ায় এ ঘটনা। তৌহিদুল





