সোনাগাজী পৌরসভার এক সংখ্যালঘু পরিবারের প্রায় ৩ কোটি টাকার সম্পদ জবর দখল করে নিয়েছে জেদ্দা আওয়ামী লীগের সভাপতি ও ফেনী-৩ আসনের সংসদ সদস্য হাজী রহিম উল্লার নিকট আত্মীয়রা।
জানমালের নিরাপত্তাহীনতায় ক্ষতিগ্রস্ত পরিবারটি মঙ্গলবার রাতে সোনাগাজী ছেড়ে ফেনী শহরে এক আত্মীয়ের বাসায় অবস্থান নিয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়,সোনাগাজী পৌরসভার ৬নং ওয়ার্ডের তুলতলি গ্রামের চিত্তরঞ্জন নাথ তার চিকিৎসার টাকা যোগাতে নিজ মালিকানার শত ডিসিমল জমি থেকে ৫ ডিসিমল জমি সোনাগাজী এলাকার সংসদ সদস্য হাজী রহিম উল্লার শ্যালক আবু নাছেরের কাছে বিক্রির জন্য ২ লাখ টাকা ধার্য করেন। চুক্তি অনুসারে ৫০ হাজার টাকা পরিশোধ করা হয়।
মঙ্গলবার ভোর রাতে আবু নাছের তার ক্যাডার বাহিনী নিয়ে সংখ্যালঘুদের বাড়িতে হানা দিয়ে গাছপালা কাটা শুরু করে। একটি গ্রুপ ঘরবাড়ি ভাঙতে থাকে।
এ সময় তারা পুলিশের সহযোগিতা চাইলে স্থানীয় পুলিশ এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ না থাকায় ব্যবস্থা নেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেয়। কোনো উপায় না দেখে ক্ষতিগ্রস্ত পরিবারটি বাড়ি ছেড়ে জেলা শহরের পালিয়ে আশ্রয় নেয়।
বুধবার সকালে ক্ষতিগ্রস্ত পরিবারটি জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেয়। এদিকে সংসদ সদস্যের লোকজন পুরো জমিতে তার কাটার বেড়া স্থাপন করে তাদের দখলে নিয়ে পাহারা বসিয়ে দেয়।
জেলা পুলিশ সুপার পরিতোষ ঘোষ বলেন,আমাদের কাছে অভিযোগ এসেছে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এমপি রহিম উল্লা বলেন, আগামী ২৩ মার্চ উপজেলা নির্বাচনের পর বিষটি নিয়ে আলোচনায় বসব।
[b]ঢাকা, ২১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
সংখ্যালঘুর বাড়িঘর এমপির আত্মীয়দের দখলে
সোনাগাজী পৌরসভার এক সংখ্যালঘু পরিবারের প্রায় ৩ কোটি টাকার সম্পদ জবর দখল করে নিয়েছে জেদ্দা আওয়ামী লীগের সভাপতি ও ফেনী-৩ আসনের সংসদ সদস্য হাজী রহিম উল্লার নিকট আত্মীয়রা





