নিহতদের পরিবারের দাবির মুখে নারায়ণগঞ্জে কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ ও হত্যা মামলার তদন্ত কর্মকর্তা বদল করা হয়েছে।
এ হত্যাকাণ্ডের পর নারায়ণগঞ্জে আসা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মামুনুর রশিদ মণ্ডলকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে বলে জেলার পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন জানিয়েছেন।
বুধবার রাতে তিনি বলেন, নজরুল ইসলামের পরিবারের সদস্যরা অভিযোগ জানানোয় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আব্দুল আউয়ালের জায়গায় নবাগত ওসিকে দায়িত্ব দেয়া হয়েছে।
মঙ্গলবার নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি, তার শ্বশুর শহীদুল ইসলামসহ পরিবারের সদস্যদের নিজের কার্যালয়ে ডেকে কথা বলেন পুলিশ সুপার। সেখান থেকে বেরিয়ে মামলার তদন্ত কর্মকর্তার সঙ্গে এ হত্যাকাণ্ডের মূল সন্দেহভাজন নূর হোসেনের সখ্য থাকার অভিযোগ তোলেন বিউটি।
ফতুল্লা মডেল থানার এসআই ফজলুল হক তালুকদার প্রথমে মামলা তদন্তের দায়িত্বে ছিলেন। পরে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুল আউয়ালকে এ দায়িত্ব দেয়া হয়।
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল, আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজন অপহৃত হওয়ার তিনদিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ পাওয়া যায়।
তাদের অপহরণের পরই আরেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি নূর হোসেনকে প্রধান আসামি করে একটি মামলা করেন নজরুলের স্ত্রী।
তবে লাশ পাওয়ারও তিন দিন পর নূর হোসেনের বাড়িতে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। তার বাড়ি থেকে একটি মাইক্রোবাস জব্দ ও কয়েকজনকে আটক করা হলেও তাকে পায়নি পুলিশ।
এদিকে সাতজনকে অপহরণ ও হত্যার ঘটনায় র্যাবের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠায় নারায়ণগঞ্জে র্যাবের তৎকালীন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মাহমুদসহ তিন কর্মকর্তাকে চাকরিচ্যুৎ করা হয়েছে।
এর আগে তাদের সঙ্গে নারায়ণগঞ্জের সে সময়ের পুলিশ সুপার,দুই থানার ওসি এবং জেলা প্রশাসককে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়।
[b]ঢাকা, ৮ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
সাত খুনের মামলার তদন্ত কর্মকর্তার রদবদল
নিহতদের পরিবারের দাবির মুখে নারায়ণগঞ্জে কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ ও হত্যা মামলার তদন্ত কর্মকর্তা বদল করা হয়েছে। এ হত্যাকাণ্ডের পর নারায়ণগঞ্জে আসা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মামুনুর
পশ্চিমবঙ্গের সিলেবাসে রদবদল, বাদ যাচ্ছে মুসলিম শব্দ, ইতিহাস ও সংস্কৃতি
পশ্চিমবঙ্গের স্কুল পাঠ্যক্রমে এক বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। রাজ্যের শিক্ষাব্যবস্থায় এই পদক্ষেপ নিয়ে এখন ব্যাপক আলোচনা চলছে। সিলেবাস কমিটির চেয়ারম্যান দেবাশিস চট্টোপাধ্যায় জানিয়েছেন, প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বইয়ের পরিমার্জন করা হচ্ছে। আগামী বছর থেকে পাঠ্যপুস্তকে ‘পানি’, ‘আব্বা’ বা ‘আম্মু’র মতো শব্দগুলো আর থাকছে না। কমিটির মতে, এই শব্দগুলো খুব একটা প্রচলিত নয় এবং কানে শ্রুতিমধুর লাগে না। তবে সমালোচকরা এই পদক্ষেপকে মুসলিম সমাজের শব্দভাণ্ডার মুছে ফেলার চেষ্টা হিসেবে দেখছেন। অনেকেই একে একটি সাম্প্রদায়িক উসকানি এবং বিভাজনের রাজনীতি বলে মনে করছেন।
ডিএমপিতে বড় রদবদল, বদলি চার এডিসি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে (এডিসি) নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।
পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল
বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল ও পদায়ন করা হয়েছে। বিসিএস (পুলিশ) ক্যাডারের ছয় অতিরিক্ত আইজিপি ও পাঁচ ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাকে বদলি এবং নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
পুলিশে বড় রদবদল, বদলি ৫ ঊর্ধ্বতন কর্মকর্তা
পুলিশের অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।
ভূমি প্রশাসনে বড় রদবদল, বদলি ৩৬ এসিল্যান্ড
ভূমি প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৬ জন সহকারী কমিশনারকে (ভূমি) বদলি করে বিভিন্ন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।















