[b]সাতক্ষীরা:[/b]জেলার দেবহাটা উপজেলায় যৌথবাহিনীর গুলিতে আনারুল ইসলাম (২৮) নামে এক জামায়াত কর্মী নিহত হয়েছেন। ক্রসফায়ারে তার মৃত্যু হয়েছে বলে দাবি পুলিশের।
আজ মঙ্গলবার সকাল ৯টায় দেবহাটা থানার নাংলা গ্রামে এক অভিযানে তাকে আটক করে যৌথবাহিনী। পরে সাড়ে ৯টার দিকে ঘোনাপাড়া এলাকায় তার মৃতদেহ পাওয়া যায়।আনারুল ইসলাম নাংলা গ্রামের হান্নান গাজীর ছেলে।
এলাকাবাসির অভিযোগ, তাকে ধরে এনে গুলি করে হত্যা করা হয়েছে। অপরদিকে দেবহাটা থানার ওসি তারফ সরকার জানান, নাশকাতার অভিযোগে তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার পথে জামায়াত-শিবির যৌথবাহিনীর সদস্যদের ওপর আক্রমণ চালায়। এ সময় উভয় পক্ষের গোলাগুলিতে গ্রেফতার জামায়াত কর্মীর মৃত্যু হয়।
ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুইটি রামদা, দুইটি বোমা ও ছয়টি গুলি উদ্ধার করা হয়েছে দাবি পুলিশের।
এ জেলায় যৌথবাহিনীর ক্রসফায়ারের একাধিক ঘটনায় এ পর্যন্ত ৬ এর অধিক নিহত হয়েছে।
শ্রেণীহীন
সাতক্ষীরায় যৌথবাহিনীর গুলিতে জামায়াতকর্মী নিহত
জেলার দেবহাটা উপজেলায় যৌথবাহিনীর গুলিতে আনারুল ইসলাম (২৮) নামে এক জামায়াত কর্মী নিহত হয়েছেন। ক্রসফায়ারে তার মৃত্যু হয়েছে বলে দাবি পুলিশের।





