[b]ঢাকা: [/b]ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)’র সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম (সিএসআর)’র অংশ হিসেবে ঢাকা শহরের আশে-পাশের এলাকার শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণের জন্য ঢাকা মহানগরী সমিতি এবং আঞ্জুমান মুফিদুল ইসলাম এর প্রতিনিধির নিকট শীত বস্ত্র হস্তান্তর করেছে।
আঞ্জুমান মুফিদুল ইসলাম এর ট্রাষ্টি ও সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আসলাম এবং ঢাকা মহানগরী সমিতি-এর পরিচালক আলহাজ্ব গোলাম মোহাম্মদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ঢাকা চেম্বারের সভাপতির নিকট থেকে আজ বুধবার শীত বস্ত্র গ্রহণ করেন।
দেশের শীতার্থ মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এ বছরও ঢাকা চেম্বার বিভিন্ন সামাজিক ও বাণিজ্য সংগঠন সমূহকে শীতবস্ত্র প্রদান করছে।
এ সময় ডিসিসিআই সভাপতি মোহাম্মদ শাহজাহান খান বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান ও সমাজের বিত্তবানদের সাহায্যের হাত বাড়িয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর একান্ত আবশ্যক। ডিসিসিআই সহ-সভাপতি খন্দকার শহীদুল ইসলাম, পরিচালক আলহাজ্ব আব্দুস সালাম এ সময় উপস্থিত ছিলেন।
[b]টাইমনিউজবিডি/এসএমআর[/b]