পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি অতিদ্রুত ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। এর ফলে সাগর মাঝারি ধরনের উত্তাল রয়েছে। নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ (৩ নম্বর) বিশেষ বুলেটিনে বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করার জন্য বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপটি বুধবার মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৮৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৬৯০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৪৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরো ঘনীভূত হয়ে উত্তরে অগ্রসর হতে পারে।
এর আগে বুধবার সন্ধ্যা ৬টায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭১০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬২৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৭১০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৬৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।
নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
[b]ঢাকা, ২২ মে (টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]
শ্রেণীহীন
বঙ্গোপসাগরে নিম্নচাপ: ঘূর্ণিঝড়ের আশঙ্কা
পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি অতিদ্রুত ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। এর ফলে সাগর মাঝারি ধরনের উত্তাল রয়েছে। নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। চট্টগ্রাম





