[b]সাতক্ষীরা: [/b] যৌথবাহিনী বুধবার রাতভর অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে ১০ জামায়াত-শিবিরকর্মীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার আগরদাড়ি এলাকার জামায়াতকর্মী আব্দুস সালাম, কলারোয়া উপজেলার ওয়ারিয়া গ্রামের শিবিরকর্মী সামিউল ইসলাম, একই উপজেলার পাথর ঘাটা গ্রামের শিবিরকর্মী জাহিদ হাসান , কালিগঞ্জ উপজেলার চালিতাবাড়িয়া গ্রামের জামায়াতকর্মী মুছাফির গাজী , একই উপজেলার মৌতলা গ্রামের জামায়াতকর্মী আকবর মল্লিক , দেবহাটা উপজেলা সুশীগাতি গ্রামের শিবিরকর্মী মতিউর রহমান, একই উপজেলার টাউনশ্রীপুর গ্রামের শিবিরকর্মী আবুল হোসেন , ভাতশালা গ্রামের শিবিরকর্মী আব্দুল্লাহ আল মামুন, দাতপুর গ্রামের শিবিরকর্মী শাহাবুল ইসলামও শ্যামনগর উপজেলার বাধঘাটা গ্রামের জামায়াতকর্মী আব্দুল হামিদ মোল্লা ।
গেফতারকৃতদের বিরুদ্ধে সরকারী কজে বাধাদান, গাছকেটে সড়ক অবরোধ ও নাশকতা সৃষ্টির অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। জেলায় যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।





