[size=2]সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। [/size][size=2]এ ঘটনার পর মহাসড়কে আধাঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। [/size][size=2]নিহতদের নাম আকাশ (২২) ও অনিক (২৩)।[/size]
পুলিশ জানায়, শুক্রবার রাতে হাটিকুমরুল-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর ফায়ার সার্ভিস অফিসের সামনে ঢাকা থেকে পাবনাগামী একটি কোচের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ২ জন নিহত হয়।
পুলিশ চালক ও বাস আটক করতে সক্ষম হয়নি। 
[b]ঢাকা,২২ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম)//এএইচ[/b]