সিরাজগঞ্জে মহাসড়কে পৃথক স্থানে যানবাহনের সংঘর্ষে এক ট্রাক চালক নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। নিহত চালক জাহাঙ্গীর আলম (২২) যশোরের বেনাপোল ভবেরবাগ এলাকার সাহেব আলীর ছেলে।
বুধবার সকাল সোয়া ৭টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মহাসড়কের মূলিবাড়ি এবং ৮টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তাড়াশ উপজেলার মান্নাননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৭জনের অবস্থায় আশঙ্কাজনক। এদের সিরাজগঞ্জ সদর ও নাটোর বনপাড়া হাসপাতালে পাঠানো হয়েছে।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবদুল হালিম জানান, ঘনকুয়াশার কারণে প্রথমে ২টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপরই একটি প্রাইভেটকার ও ২টি বাস পিছন থেকে এসে ধাক্কা দেয় এবং পাশে আগ থেকে দাঁড়ানো অপর একটি ট্রাকেও ধাক্কা লাগে। এতে প্রতিটি যানবাহনই ক্ষতিগ্রস্ত হয়। আহতদের হাসপাতালে নেয়ার পথে চালক জাহাঙ্গীর আলমের মৃত্যু হয়।
অপরদিকে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রফিক জানান,সকাল ৮টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মান্নাননগরে প্রথমে ২টি ট্রাকের সংঘর্ষ হয়। এরপরই পেছন থেকে পরপর আরও ৩টি ট্রাকে এসে স্বজোরে ধাক্কা দেয়। এতে প্রতিটি ট্রাক ক্ষতিগ্রস্থ হয়েছে। এসময় অন্তত ১০জন আহত হয়। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের নাটোরের বনপাড়া হাসপাতালে পাঠানো হয়েছে।
এ দুর্ঘটনার কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হওয়ায় বেশ কিছু যানবাহন আটকা পড়ে।
শ্রেণীহীন
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ২০
সিরাজগঞ্জে মহাসড়কে পৃথক স্থানে যানবাহনের সংঘর্ষে এক ট্রাক চালক নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। নিহত চালক জাহাঙ্গীর আলম (২২) যশোরের বেনাপোল ভবেরবাগ এলাকার সাহেব আলীর ছেলে।





