সাতক্ষীরায় অপরাধ কর্মকান্ডে জড়িত থাকা ছেলেকে থানায় সোপর্দ করেছেন পিতা। বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর দক্ষিণপাড়ার ইন্তাজ আলী তার ছেলে জাহিদ হোসেন (২৫) কে সদর থানায় সোপর্দ করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান, জাহিদ হোসেন তার সহযোগীদের নিয়ে গত ২১ জানুয়ারি সাতক্ষীরা-ভোমরা সড়কের মাহমুদপুরে ব্যবসায়ী মনিরুজ্জামানকে ছুরিকাঘাত করে চার লক্ষ টাকা ছিনতাই করে। এ ঘটনায় দ্রুত বিচার আইনে একটি মামলা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জাহিদকে তার পিতা ইন্তাজ আলী সদর থানায় সোপর্দ করেছে।
সাতক্ষীরা,২৪জানুয়ারি(টাইমনিউজবিডি)এজে/এসএইচ





