বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়।

অফিস আদেশে বলা হয়েছে, প্রশাসনিক কারণে ১৬ সেপ্টেম্বর পূর্বাহ্নে মো. দাউদ হোসেনকে ডিএমপি সদর দপ্তরের প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

আদেশটি বুধবার থেকেই কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ১১ সেপ্টেম্বর রাজধানীর গুলশান এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মিছিলের ঘটনা ঘটে। ওই ঘটনার পাঁচ দিন পর গুলশান থানার ওসিকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো।

এস