শুরু হয়েছে মাসব্যাপী অমর একুশে বইমেলা। শনিবার বিকালে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এবারের মেলায় সাড়ে ৩ সহস্রাধিক নতুন বই প্রকাশিত হচ্ছে। বিভিন্ন প্রকাশনা সংস্থার স্বত্বাধিকারীর সঙ্গে আলাপে জানা গেছে, অন্যান্য বছরের মতো এবারও প্রকাশিতব্য বইয়ের বেশির ভাগই কবিতা আর উপন্যাস। এছাড়া মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, গবেষণা, শিশুসাহিত্য, ছড়া, বিশ্বসাহিত্যের আলোচিত বিভিন্ন গ্রন্থের অনুবাদসহ নানা ধরনের গ্রন্থ রয়েছে। একাডেমি এবার ৬৫টি নতুন বই আনছে।
বইপাড়া বলে খ্যাত বাংলাবাজার, প্যারিদাস রোড, সূত্রাপুর, ফকিরেরপুল, কাঁটাবন, আজিজসুপার মার্কেট, নীলক্ষেতসহ সংশ্লিষ্ট এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, নগরীর প্রায় সব ছাপা আর বাঁধাইখানায় দিনরাত চলছে কর্মযজ্ঞ।
একদিকে কম্পোজ চলছে, আরেকদিকে চলছে তার প্র“ফ দেখা, কম্পোজ শেষ হলেই তার পজিটিভ বা প্লেট তৈরি করে ছাপাখানায় যাচ্ছে। এরপর শুরু হয় বাঁধাই। এসব কাজ প্রকাশকের বাইরে অনেক স্থানে সংশ্লিষ্ট লেখককেও তদারকি করতে দেখা গেল। ফলে প্রকাশনা পাড়ায় এখন লেখকদেরও পদচারণা দেখা যাচ্ছে।
এবারের মেলায় দেশের নামিদামি প্রতিষ্ঠানসহ ছোট-বড় ২৩১টি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে কেবল সোহরাওয়ার্দী উদ্যানে। তবে স্টলের জন্য আবেদন করেছিল ৩২০টি প্রতিষ্ঠান। সংশ্লিষ্টরা জানান, যারা স্টল পাননি, মেলায় তাদেরও বই প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করছেন অনেকে। এ কারণে ওই সব প্রতিষ্ঠানও তাদের নতুন বই ছেপে পরিবেশক নিয়োগ করছেন। এর বাইরে বাংলা একাডেমি প্রাঙ্গণে বসছে আরও ৬৮টি প্রতিষ্ঠানের স্টল।
গত কয়েকদিন বিভিন্ন প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে জানা গেছে, অধিকাংশ প্রকাশনা প্রতিষ্ঠানই তাদের বইয়ের প্রাথমিক তালিকা প্রণয়ন করেছে। তবে এটা চ‚ড়ান্ত হতে আরও কয়েকদিন লেগে যেতে পারে। সর্বশেষ তথ্য অনুযায়ী এবারের মেলায় সাড়ে ৩ হাজার বই প্রকাশিত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গত বছর সর্বমোট ৩ হাজার ৭০টি নতুন বই বেরিয়েছিল।
সেই ধারাবাহিকতায় প্রকাশকরা এবার অবশ্য আরও বেশি বই প্রকাশের চিন্তাভাবনা করছেন। অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম বলেন, নভেম্বর-ডিসেম্বর মাসেও অনেকে বই প্রকাশনার গতি কমিয়েছিল।
কিন্তু রাজনৈতিক পরিস্থিতির উন্নয়নে ফের কাজে গতি ফিরে এসেছে। আর ঐতিহ্যের প্রধান নির্বাহী আরিফুর রহমান নাইম বলেন, এবার নতুন ঠিকানায় ও উš§ুক্ত পরিসরে মেলা আয়োজনের কারণে পাঠকরা এবার বই কেনার আনন্দে মেতে উঠবেন। তারা পাঠককে ভালো বইটি উপহার দিতে প্রস্তুতি নিচ্ছেন। মাওলা ব্রাদার্সের স্বত্বাধিকারী আহমেদ মাহমুদুল হক বলেন, অর্ধশতাধিক নতুন বই এবার আনছেন তারা। এর মধ্যে বিচারপতি হাবিবুর রহমানের গ্রন্থটি সবার নজর কাড়বে।
এছাড়া দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, বেঙ্গল পাবলিকেশন্স, সাহিত্যপ্রকাশ, সময়, অন্বেষা প্রকাশন, ভাষাচিত্র, বিদ্যাপ্রকাশ, দিব্যপ্রকাশ, কাকলী প্রকাশনী, তাম্রলিপি, একুশে প্রকাশন, পার্লসহ বিভিন্ন প্রকাশনা সংস্থা গড়ে ৪০-৮০টি বই প্রকাশের প্রস্তুতি নিয়েছে।
[b]ঢাকা, ২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) //ইএইচ[/b]





