[b]কুড়িগ্রাম:[/b] কুড়িগ্রামের আনন্দ বাজার এলাকায় পাওয়ার টিলার (ট্রলি)ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে খায়রুল কবীর জুয়েল(২৫)নামে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কুড়িগ্রাম-উলিপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
কুড়িগ্রাম জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক খায়রুল কবীর জুয়েল রাজারহাট উপজেলার ফরকেরহাট ইউনিয়নের মনসুর আলীর ছেলে। তবে তিনি কুড়িগ্রাম শহরের ভোকেশনাল মোড়ে অবস্থিত বাড়িতে থাকতেন।
স্থানীয় সূত্রে জানায়,জুয়েল সকালে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি যাচ্ছিলেন।পথে আনন্দবাজার এলাকায় একটি ট্রলির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন।এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) নজরুল ইসলাম ছাত্রদল নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে,তার মৃত্যুর খবর পেয়ে কুড়িগ্রাম জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শোক প্রকাশ করেছেন।
শ্রেণীহীন
কুড়িগ্রামে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত
কুড়িগ্রামের আনন্দ বাজার এলাকায় পাওয়ার টিলার (ট্রলি)ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে খায়রুল কবীর জুয়েল(২৫)নামে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে।





