চট্টগ্রামের রাউজানে মহিউদ্দিন (২৮) নামের এক অটোরিক্সাচালককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বুত্তরা।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নায়াজিশপুর ইউনিয়নের ফতেহ নগর এলাকার ইউসুফের দীঘির পাড়ের ব্রিজের কাছে এ ঘটনাটি ঘটেছে।
নিহত অটোরিক্সা চালকের ফটিকছড়ির আব্দুল্লাহপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের জাগের হোসেনের ছেলে।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে মহিউদ্দিন যাত্রী নিয়ে ফটিকছড়ি থেকে নোয়াজিশপুর-চিকাদাইর দিকে আসছিল। এসময় যাত্রীবেশি ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় পুলিশ ও স্থানীয় লোকজন মহিউদ্দিনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল নিয়ে যায়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আব্দুল্লাহপুর ইউনিয়নের চেয়ারম্যান হোসেন আলী ও রাউজান থানার অফিসার ইন চার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ টাইম নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি প্রদীপ কুমার দাশ বলেন, অটোরিক্সা ছিনতাইয়ের উদ্দেশে হত্যাকাণ্ড ঘটতে পারে।
চিকদাইর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৈয়দুল আলম টাইম নিউজকে  বলেন, ঘটনাস্থলে গিয়ে দেখি রক্তাত্ব অবস্থায় একব্যক্তি পড়ে আছেন। পাশে নাজিবা এক্সপ্রেসের নতুন অটোরিক্সা। পরে হাসপাতালে নিলে ওই ব্যক্তির মৃত্যু হয়।
[b]চট্টগ্রাম,১১ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]