সিরাজগঞ্জের এক কৃষককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত কৃষকের নাম শাহাদৎ হোসেন (৫০) বলে জানা যায়।
সোমবার রাতে দুর্গানগর ইউনিয়নের উল্লাপাড়ায় মানুষ মুরা গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত শাহাদৎ হোসেন ওই গ্রামের মৃত আবু মুছার ছেলে।
পুলিশ ও স্থানীয়সূত্রে জানাযায়, সোমবার সন্ধ্যায় শাহাদৎ হোসেন বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়ি ফেরেনি। মঙ্গলবার সকালে স্থানীয়রা পাশ্ববর্তি জমিতে তার গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে সকাল সাড়ে নয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে।
উল্লাপাড়া মডেল থানার ওসি তাজুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ৩ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
শ্রেণীহীন
উল্লাপাড়ায় কৃষককে গলা কেটে হত্যা
সিরাজগঞ্জের এক কৃষককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত কৃষকের নাম শাহাদৎ হোসেন (৫০) বলে জানা যায়। সোমবার রাতে দুর্গানগর ইউনিয়নের উল্লাপাড়ায় মানুষ মুরা গ্রামে এ ঘটনা ঘটে





