নির্বাচনী সহিংসতায় আহত গ্রাম পুলিশ জামাল উদ্দিন (৫২) মারা গেছেন। রোববার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জামাল সোনাইমুড়ি উপজেলার আমিত্যাপাড়া ইউনিয়নের ধন্যপুর গ্রামের আবদুল হাকিমের ছেলে।
সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সামাদ জানান, ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় দফা উপজেলা নির্বাচনের সময় সোনাইমুড়ির ধন্যপুর ফাজিল মাদ্রাসা কেন্দ্রে দু’দলের সংঘর্ষ হয়। সংঘর্ষ থামাতে গিয়ে জামাল উদ্দিন গুরুতর আহত হন। তাকে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং অবস্থার অবনতি হলে পরে ঢাকায় স্থানান্তর করা হয়।
[b]ঢাকা, ২ মার্চ(টাইমনিউজবিডি.কম) // এএইচ[/b]